নিউইয়র্ক সিটির মেয়র হিসেবে শপথ নিলেন জোহরান মামদানি
জানুয়ারি ১, ২০২৬, ১২:২৫ পিএম
নিউইয়র্কের মেয়র হিসেবে শপথ নিয়েছেন জোহরান মামদানি। এর মধ্য দিয়ে শহরটির ইতিহাসে প্রথম মুসলিম ও সবচেয়ে তরুণ মেয়র হিসেবে উদাহরণ সৃষ্টি করলেন তিনি।
সংবাদমাধ্যম আলজাজিরা বলছে, ডেমোক্র্যাট মামদানি স্থানীয় সময় বৃহস্পতিবার মধ্যরাতে নিউইয়র্ক সিটির ম্যানহাটনের একটি ঐতিহাসিক, ব্যবহারবহির্ভূত সাবওয়ে স্টেশনে শপথ নেন। শপথের সময় তিনি হাতে পবিত্র কোরআন ধরে ছিলেন। মামদানি বলেন, ‘এটা...