হাসিনার রায়ের পর ভারতের বিবৃতি, কী আছে এতে?
নভেম্বর ১৭, ২০২৫, ০৭:০৪ পিএম
জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার (১৭ নভেম্বর) রায় ঘোষণার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, রায়ের বিষয়টি মনোযোগ দিয়ে দেখছে নয়াদিল্লি।
এতে আরও বলা হয়েছে, ‘নিকট প্রতিবেশি হিসেবে বাংলাদেশে শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি ও স্থিতিশীলতাসহ বাংলাদেশের জনগণের স্বার্থ সুরক্ষায় ভারত অঙ্গীকারবদ্ধ। এই লক্ষ্য অর্জনে...