× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৬, ০১:০২ পিএম

সাগরে গভীর নিম্নচাপ, কমছে না শৈত্যপ্রবাহ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৬, ০১:০২ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আরও শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে রূপ নিয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে এগিয়ে গিয়ে শ্রীলংকার উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে দেশের কয়েকটি অঞ্চলে চলমান শৈত্যপ্রবাহ অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দেওয়া পূর্বাভাসে আবহাওয়া অফিস জানায়, বর্তমানে রাজশাহী ও রংপুর বিভাগসহ দেশের বিভিন্ন এলাকায় মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আগামী কয়েক দিনও থাকতে পারে।

আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান বলেন, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন পূর্ব নিরক্ষীয় ভারত মহাসাগরে সৃষ্ট নিম্নচাপটি ঘনীভূত হয়ে আজ সকাল ৬টার দিকে গভীর নিম্নচাপে পরিণত হয়। বর্তমানে এটি দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে এবং ধীরে ধীরে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এর প্রভাব উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। একই সঙ্গে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের একটি অংশ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের পশ্চিমাঞ্চলে অবস্থান করছে।

আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার সকাল পর্যন্ত সারা দেশে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া শুষ্ক থাকবে। এ সময় গোপালগঞ্জ, মৌলভীবাজার, কুমিল্লা, ফেনী, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলা এবং রাজশাহী ও রংপুর বিভাগের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকাগুলোতে কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। অন্য এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, তবে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

পরবর্তী কয়েক দিনের পূর্বাভাসে জানানো হয়েছে, শুক্রবার থেকে সোমবার পর্যন্ত প্রতিদিনই সারা দেশে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। শৈত্যপ্রবাহ কিছু কিছু এলাকায় বজায় থাকতে পারে। এই সময় রাতের তাপমাত্রা কোথাও সামান্য কমতে পারে, আবার কোনো কোনো দিনে প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দিনের তাপমাত্রাও সাধারণত স্থিতিশীল থাকবে, তবে কোথাও কোথাও সামান্য ওঠানামা হতে পারে।

এদিকে প্রতিদিনই মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নদী তীরবর্তী এলাকায় কুয়াশার ঘনত্ব বেশি থাকতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর।

রূপালী বাংলাদেশ

Link copied!