× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৬, ১২:২৪ পিএম

৪ জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৬, ১২:২৪ পিএম

সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। ছবি : সংগৃহীত

সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। ছবি : সংগৃহীত

মৌলভীবাজার, পঞ্চগড়, রাজশাহী ও পাবনা জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। চলতি সপ্তাহের শেষ দিকে এসব জেলা থেকে শীতের তীব্রতা কিছুটা কমে আসার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের দেওয়া শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানা যায়।

পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিন সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে ভোরের দিকে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।
 
শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মৌলভীবাজার, পঞ্চগড়, রাজশাহী ও পাবনা জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

শনিবার আবহাওয়া শুষ্ক থাকবে। ভোরের দিকে নদী অববাহিকায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

রোববার সারা দেশে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। নদী অববাহিকায় কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সোমবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে নদী অববাহিকার কিছু এলাকায় কুয়াশা পড়তে পারে। তবে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।


 
মঙ্গলবার সারা দেশে শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে। ভোরের দিকে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা দিতে পারে। রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
 
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বর্ধিত পাঁচ দিনে পর সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা আরও বাড়তে পারে ।

রূপালী বাংলাদেশ

Link copied!