ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া

রূপালী ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০৯:০৩ এএম
ঢাকার আকাশ পরিষ্কার থাকতে পারে। ছবি : সংগৃহীত

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকার আকাশ আজ পরিষ্কার থাকতে পারে। সে সঙ্গে অপরিবর্তিত থাকতে পারে দিনের তাপমাত্রা।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৭টায় ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়, ঢাকার আকাশ পরিষ্কার থাকতে পারে। সে সঙ্গে অপরিবর্তিত থাকতে পারে দিনে তাপমাত্রা। এ ছাড়া আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

এ সময় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

এদিকে গতকাল ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৬৭ শতাংশ। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

সবশেষ সারা দেশের জন্য দেওয়া ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। রাত ও দিনে তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।