নৌযান চলাচল নিয়ে সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, ঘন কুয়াশার কারণে নদী অববাহিকায় দৃষ্টিসীমা কমে আসতে পারে। তবে কোনো সংকেত দেখাতে হবে না বলে জানানো হয়েছে।
রোববার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, দেশের নদী অববাহিকায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। ফলে দৃষ্টিসীমা ৬০০ মিটার বা আরও কম হতে পারে। দেশের নদী অববাহিকায় নৌযানগুলোকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। তবে কোনো সংকেত দেখাতে হবে না।
পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে মৃদু বাতাস প্রবাহিত হতে পারে।

