× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৫, ২০২৬, ০২:৪৩ পিএম

ঈদের দিন শক্তিশালী কালবৈশাখীর শঙ্কা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৫, ২০২৬, ০২:৪৩ পিএম

ঈদের দিন বৃষ্টি। পুরোনো ছবি

ঈদের দিন বৃষ্টি। পুরোনো ছবি

পবিত্র ঈদুল ফিতরের দিন বাংলাদেশের ওপর দিয়ে শক্তিশালী কালবৈশাখীর বয়ে যাওয়ার জোর শঙ্কা রয়েছে। একই সঙ্গে বজ্রসহ শিলাবৃষ্টি হওয়ারও সম্ভাবনা রয়েছে বলে ধারণা করছে আবহাওয়াবিদরা।

বৃহস্পতিবার (৫ মার্চ) ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এমন ধারণা করেন আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ।

পোস্টে তিনি উল্লেখ করেন, ঈদের দিন ও ঈদের পূর্বের দিন পুরো বাংলাদেশের উপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি ও তীব্র বজ্রপাত অতিক্রম করার প্রবল আশঙ্কা করা যাচ্ছে। বিশেষ করে আগামী ১৬, ১৭ ও ১৮ মার্চ এই ৩ দিন বাংলাদেশের উপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড় অতিক্রম করার প্রবল আশঙ্কা করা যাচ্ছে।

প্রতিকূল আবহাওয়ার কারণে খোলা মাঠে ঈদের নামাজের জন্য বিকল্প ব্যবস্থা নিতে পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা। বিশেষ করে বজ্রপাত ও শিলাবৃষ্টির কারণে ঘরমুখো মানুষের ঈদ যাত্রা এবং পরবর্তী ভ্রমণেও বাড়তি সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিচ্ছেন তারা।

যদিও চলতি মাসের শেষের দিকে কালবৈশাখী আঘাত হানতে পারে এমন বার্তা বুধবার (৪ মার্চ) দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বার্তায় তাপপ্রবাহ নিয়েও স্বস্তির খবর দেওয়া হয়নি। বলা হয়েছে, মার্চের শেষ দিকে দেশের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে এক-দুটি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এ সময় তাপমাত্রা সর্বোচ্চ ৩৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। 

Link copied!