× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ৭, ২০২৬, ১০:১১ এএম

আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ৭, ২০২৬, ১০:১১ এএম

আবহাওয়া অধিদপ্তর। ছবি : সংগৃহীত

আবহাওয়া অধিদপ্তর। ছবি : সংগৃহীত

ঢাকা ও আশপাশের এলাকায় দিনের প্রথমার্ধে আকাশ কিছুটা মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।

শনিবার (৭ মার্চ) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানায় আবহাওয়া অফিস। পূর্বাভাসে বলা হয়, আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। ঢাকা ও আশপাশ এলাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।

পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। আজ ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ২১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসের আর্দ্রতা ছিল ৮৪ শতাংশ।

শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে চলতি মাসের শুরুতে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি মার্চ থেকে মে মাস পর্যন্ত সারাদেশে দিন ও রাতে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে। সেই সঙ্গে এই সময়ের মধ্যে দেশে ৬ থেকে ৯ দিন হালকা থেকে মাঝারি ধরনের বজ্র ও শিলাবৃষ্টিসহ ২ থেকে ৪ দিন তীব্র কালবৈশাখী হওয়ার আশঙ্কা রয়েছে।

অন্যদিকে চলতি মার্চ থেকে আগামী মে মাস পর্যন্ত দেশে ৪ থেকে ৭টি মৃদু (৩৬-৩৭.৯° সে.) থেকে মাঝারি (৩৮-৩৯.৯° সে.) এবং ২ থেকে ৪টি মাঝারি (৩৮-৩৯.৯° সে.) থেকে তীব্র (৪০-৪১.৯° সে.) তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এতে দেশের সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে ৪১ ডিগ্রিতে।

রূপালী বাংলাদেশ

Link copied!