× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১৭, ২০২৬, ০৭:২৬ পিএম

রাতের মধ্যে তীব্র ঝড়ের শঙ্কা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১৭, ২০২৬, ০৭:২৬ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ গ্রাফিক্স

ছবি- রূপালী বাংলাদেশ গ্রাফিক্স

রাজশাহী, পাবনা, যশোর এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে রাতের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে  বলা হয়েছে, বিকেল ৩টা থেকে রাত ১টার মধ্যে রাজশাহী, পাবনা, যশোর এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে, এক মাস সিয়াম সাধনার পর খুশির ঈদে তাণ্ডব চালাতে পারে কালবৈশাখী ঝড়। এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে, ঈদুল ফিতরের দিন দেশের বেশ কয়েকটি বিভাগে তাণ্ডব চালাতে পারে কালবৈশাখী ঝড়।

এ বিষয়ে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানিয়েছেন, আগামী ২০ ও ২১ মার্চ দেশে তুলনামূলক বেশি বৃষ্টিপাত হতে পারে। এর আগে ও পরে বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকবে। এ কারণে ঈদের দিন কালবৈশাখী ঝড়ের শঙ্কা বেশি।

তিনি আরও বলেন, রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ, ময়মনসিংহ বিভাগ, সিলেট ও ঢাকা বিভাগের উত্তরাংশে ঈদের দিন কালবৈশাখী তাণ্ডব চালাতে পারে।

রূপালী বাংলাদেশ

Link copied!