চলতি এপ্রিল মাসে দেশের ওপর দিয়ে বয়ে যেতে পারে তীব্র তাপপ্রবাহ। তাপমাত্রা সর্বোচ্চ ৪১.৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
বৃহস্পতিবার (২ এপ্রিল) আবহাওয়া অফিসের এপ্রিল মাসব্যাপী পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এ ছাড়া, বঙ্গোপসাগরে ১-২ টি লঘুচাপ সৃষ্টি হতে পারে যার মধ্যে ১টি নিম্নচাপ/ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। দেশে বিক্ষিপ্তভাবে শিলাসহ ৫-৭ দিন হালকা/মাঝারি এবং ১-৩ দিন তীব্র কালবৈশাখি ঝড়সহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।


