× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৬, ০৯:১৩ এএম

৪ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৬, ০৯:১৩ এএম

ছবি : রূপালী বাংলাদেশ গ্রাফিক্স

ছবি : রূপালী বাংলাদেশ গ্রাফিক্স

দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের চার জেলায় দুপুরের মধ্যেই কালবৈশাখীর তাণ্ডব বয়ে যেতে পারে বলে সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি আজ দেশের আট বিভাগের বিভিন্ন এলাকায় দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বজ্রবৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে সংস্থাটি।

শুক্রবার (১০ এপ্রিল) সকালে আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

সতর্কবার্তায় বলা হয়েছে, দুপুর ১টার মধ্যে রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় এসব এলাকায় বজ্রসহ বৃষ্টি ও কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। প্রতিকূল আবহাওয়ার আশঙ্কায় সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

অন্যদিকে, পৃথক পূর্বাভাসে জানানো হয়েছে রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় ঢাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

তবে দিনের তাপমাত্রা সামান্য বাড়ার আভাস রয়েছে। আজ ঢাকায় তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। সকালে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯১ শতাংশ।

আগামী পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এবং মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে বিরাজ করছে। এর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়া, বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিরও আশঙ্কা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারা দেশে দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে, তবে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

উল্লেখ্য, গতকাল রাজধানীতে ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয় এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৪১ মিনিটে।

রূপালী বাংলাদেশ

Link copied!