ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

দুই বিভাগে অতিভারী বৃষ্টির আভাস দিল আবহাওয়া অফিস

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৬, ১২:৫৭ পিএম
ছবি : সংগৃহীত

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আগামী শনিবার থেকে পরবর্তী ৯৬ ঘণ্টায় দেশের দুই বিভাগে ভারী থেকে অতিভারী বর্ষণের আভাস রয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

সতর্কবার্তায় বলা হয়, দেশের উত্তরাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

এর প্রভাবে শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৯৬ ঘণ্টায় ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।

ভারী থেকে অতিভারী বর্ষণের কারণে ময়মনসিংহ ও সিলেট মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।