× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ৬, ২০২৬, ০৫:৫৮ পিএম

রাতের মধ্যেই ভয়াবহ ঝড় হতে পারে যেসব অঞ্চলে

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ৬, ২০২৬, ০৫:৫৮ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

রাতের মধ্যে দেশে ভয়াবহ কালবৈশাখি ঝড় পারে, এমন আশঙ্কায় সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। সবশেষ ২৪ ঘণ্টায়ও দেশে সর্বোচ্চ ৩৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এই অবস্থায় বুধবার (৬ মে) রাতের মধ্যে দেশের ১২ জেলায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে।

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানিয়েছেন, বুধবার রাত ১টার মধ্যে রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় কুমিল্লায় দেশের সর্বোচ্চ ৩৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পাশাপাশি এই সময়ে চাঁদপুরে ২৪ মিলিমিটার ছাড়াও পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬, পটুয়াখালীর খেপুপাড়ায় ৩, ঢাকা, নারায়ণগঞ্জ ও পটুয়াখালীতে ২ মিলিমিটারসহ দেশের বেশকিছু এলাকায় বৃষ্টি হয়েছে। এই অবস্থায় বর্ধিত ৫ দিনে দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রূপালী বাংলাদেশ

Link copied!