× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ৯, ২০২৬, ০৫:৪৯ পিএম

৭ জেলায় বজ্রপাতের শঙ্কার কথা জানাল আবহাওয়া অধিদপ্তর

রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ৯, ২০২৬, ০৫:৪৯ পিএম

ছবি-সংগৃহীত

ছবি-সংগৃহীত

দেশের সাত জেলায় বজ্রপাত ও ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে বলে সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (৯ মে) সন্ধ্যা ৬টার মধ্যে এসব এলাকায় কালবৈশাখী ও বজ্রবৃষ্টি হতে পারে।

আবহাওয়া অফিস জানায়, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, পিরোজপুর, বরগুনা, নীলফামারী ও পঞ্চগড় জেলার কিছু স্থানে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি বা বৃষ্টি হতে পারে। এ সময় সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে বজ্রপাতের সময় ঘরের বাইরে না যেতে অনুরোধ জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর তাদের ফেসবুক পেজে এক পোস্টে জানিয়েছে, এটি মূলত বজ্রপাত-সংক্রান্ত সতর্কবার্তা। বৃষ্টির শুরু, স্থায়িত্ব বা পরিমাণ নির্ধারণের উদ্দেশ্যে এ সতর্কবার্তা দেওয়া হয়নি। কারণ, বৃষ্টি শুরু হওয়ার আগে, চলাকালীন কিংবা বৃষ্টি শেষ হওয়ার পরও বজ্রপাতের শব্দ শোনা যেতে পারে।

তাই সর্বশেষ বজ্রধ্বনি শোনার পর অন্তত ৩০ মিনিট পর্যন্ত বজ্রপাতের ঝুঁকি থাকতে পারে।

রূপালী বাংলাদেশ

Link copied!