ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে তীব্র ঝড়ের শঙ্কা

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মে ২৪, ২০২৬, ১১:০০ এএম
ছবি : সংগৃহীত

​দেশের চার অঞ্চলে দুপুরের মধ্যেই তীব্র ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। একইসঙ্গে এসব এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি। উদ্ভূত পরিস্থিতিতে দেশের সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

রোববার (২৪ মে) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া দুপুর ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এই সতর্কবার্তা জারি করা হয়।

​আবহাওয়া সতর্কবার্তায় বলা হয়েছে, দেশের চার অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে অস্থায়ী ঝড়-বৃষ্টি বয়ে যেতে পারে। জেলাগুলো হলো- ​দিনাজপুর, ​ময়মনসিংহ, ​কুমিল্লা ও ​সিলেট।

​পূর্বাভাস অনুযায়ী, এসব জেলার কিছু কিছু স্থানে দুপুর ১টার মধ্যে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বজ্রপাত, বজ্রবৃষ্টি বা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

​ঝড়ো আবহাওয়ার কারণে সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে বিশেষ সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।

ঝড়ের আশঙ্কায় দিনাজপুর, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। একইসঙ্গে ওই এলাকার নৌযানগুলোকে সাবধানে চলাচল করতে পরামর্শ দেওয়া হয়েছে।