× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ২৬, ২০২৬, ০৩:২৯ পিএম

কতদিন থাকবে ঝড়বৃষ্টি, জানাল আবহাওয়া অফিস

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ২৬, ২০২৬, ০৩:২৯ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে চলমান ঝড়বৃষ্টি ও বজ্রপাতের প্রবণতা আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, আগামী শুক্রবার (২৯ মে) পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের এ পরিস্থিতি বজায় থাকতে পারে।

মঙ্গলবার (২৬ মে) দুপুরে গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক এ তথ্য জানান।

আবহাওয়া অফিসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী কয়েক দিন দেশের সব বিভাগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বিদ্যুৎ চমকানো এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে।

ড. মো. ওমর ফারুক বলেন, শুক্রবার পর্যন্ত বৃষ্টিপাতের এ প্রবণতা অব্যাহত থাকতে পারে। এরপর দেশের উত্তরাঞ্চলে বৃষ্টি কিছুটা কমলেও চট্টগ্রাম অঞ্চলে তা বাড়তে পারে।

তিনি আরও জানান, আগামী ১ থেকে ২ জুনের মধ্যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবেও দেশে বৃষ্টিপাতের মাত্রা বাড়তে পারে।

আবহাওয়াবিদ জানান, সম্ভাব্য লঘুচাপটির গতিপথের ওপর পরিস্থিতি অনেকটাই নির্ভর করবে। যদি এটি মিয়ানমারের দিকে অগ্রসর হয়, তাহলে মূলত চট্টগ্রাম অঞ্চলে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। আর বাংলাদেশের দিকে অগ্রসর হলে দেশের অধিকাংশ এলাকাতেই বৃষ্টিপাত হতে পারে।

রূপালী বাংলাদেশ

Link copied!