× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ৩১, ২০২৬, ১০:১৬ এএম

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ৩১, ২০২৬, ১০:১৬ এএম

ঢাকায় বায়ু দুষণ। ছবি : সংগৃহীত

ঢাকায় বায়ু দুষণ। ছবি : সংগৃহীত

ঈদের ছুটি ও টানা বৃষ্টির কারণে ঢাকার বায়ুর মান সহনীয় ছিল। তবে বৃষ্টি না হওয়ায় কিছুটা বেড়েছে দূষণ। শহরটির বায়ুর মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

রোববার (৩১ মে) সকাল সাড়ে ৮টার দিকে আন্তর্জাতিক এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) অনুযায়ী, দূষণের মাত্রায় ঢাকার স্কোর ১০৭। এই স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত প্রধান ১২৭টি শহরের তালিকায় ঢাকা আজ ৯তম অবস্থানে রয়েছে। শহরটির বায়ুর মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

দূষণের এ তালিকায় ২৭৩ স্কোর নিয়ে প্রথম স্থানে রয়েছে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনসাসা। দ্বিতীয় স্থানে থাকা সাউথ আফ্রিকার জোহানেসবার্গের স্কোর ১৬৩। তৃতীয় স্থানে চিলির সান্তিয়াগোর স্কোর ১৫৬। এছাড়া চতুর্থ অবস্থানে রয়েছে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার স্কোর ১৩৪। পঞ্চম স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, যার স্কোর ১৩৪।

পরিবেশ বিশেষজ্ঞদের মতে, ঈদে রাজধানীতে যানবাহন ও নির্মাণকাজ কমে যাওয়া এবং অধিক পরিমাণে বৃষ্টি হওয়াতে বায়ুদূষণের মাত্রা তাৎক্ষণিকভাবে কমে এসেছে। টানা বৃষ্টিতে ধুলাবালিও কমে গেছে, যার ফলে আজ মেগাসিটি ঢাকার বাতাস সহনীয় পর্যায়ে রয়েছে।

 একিউআই মান অনুযায়ী, ৫০ থেকে ১০০ স্কোর থাকলে তখন বায়ুর গুণমানকে ‘মাঝারি’ বলে বিবেচনা করা হয়। একিউআই সূচক ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়। এ সময় সাধারণত সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় ধরে বাইরে পরিশ্রম না করার পরামর্শ দেওয়া হয়। ১৫১ থেকে ২০০ এর মধ্যে হলে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়, ২০১ থেকে ৩০০ এর মধ্যে হলে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। এ ছাড়া ৩০১ এর বেশি হলে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।

বিশেষজ্ঞরা বলছেন, শীতকালে তাপমাত্রা কমায় ও বায়ুতে আর্দ্রতার পরিমাণ বাড়ায় দূষিত কণাগুলো নিচের দিকে আটকে থাকে। ফলে এই সময়ে সাধারণত ঢাকার বাতাস আরও বেশি দূষিত হয়। বায়ু দূষণের কারণে সংবেদনশীল গোষ্ঠীর (শিশু, বয়স্ক এবং শ্বাসতন্ত্রের সমস্যা থাকা ব্যক্তি) নাগরিকদের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। এই অবস্থায় সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!