× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৫, ০৯:৩৩ এএম

চার বিভাগে বৃষ্টির আভাস, বাড়তে পারে তাপমাত্রা

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৫, ০৯:৩৩ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সারাদেশে গত দুইদিন থেকে দিন ও রাতের তাপমাত্রা বেড়েছে। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। তবে দেশের চারটি বিভাগ এবং দুটি অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শনিবার নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলের পাশাপাশি ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ও সিলেট বিভাগের কিছু জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কিছু এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং এটি দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে।

আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম জানিয়েছেন, সোমবার থেকে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি কমতে পারে এবং তখন শীতের অনুভূতি বাড়তে পারে। তবে এর আগে গরম থাকতে পারে।

শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস। এদিন কুমিল্লায় ২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে।

আরবি/এফআই

Link copied!