× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ৭, ২০২৫, ১১:১৯ পিএম

চলতি মাসেই তাপপ্রবাহ নিয়ে বড় দুঃসংবাদ

রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ৭, ২০২৫, ১১:১৯ পিএম

চলতি মাসে সারা দেশে দুটি তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। ছবি: সংগৃহীত

চলতি মাসে সারা দেশে দুটি তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। ছবি: সংগৃহীত

চলতি মাসে সারা দেশে এক থেকে তিনটি মৃদু ও মাঝারি এবং এক থেকে দুটি তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। একই সঙ্গে এক থেকে দুটি  ঘূর্ণিঝড়ের শঙ্কা রয়েছে বলে এক পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর

বুধবার (৭ মে) আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

এদিন, দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে খুলনা ও চুয়াডাঙ্গায় ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এদিন নোয়াখালীর হাতিয়ায় এক মিলিমিটার ও ভোলায় সামান্য বৃষ্টি হয়েছে।

পূর্বাভাসে  বলা হয়েছে, চলতি মে মাসে দেশের কোথাও কোথাও এক থেকে ৩টি মৃদু ও মাঝারি এবং এক থেকে দুটি তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। মাসজুড়ে দিনের তাপমাত্রা স্বাভাবিক এবং রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে। এ মাসে বঙ্গোপসাগরে এক থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। যার মধ্যে এক থেকে দুটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে।

এতে আরও বলা হয়েছে, বৃহস্পতিবার (৮ মে) ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। সিরাজগঞ্জ জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা বিস্তার লাভ করতে পারে।

শুক্রবার (৯ মে) সারা দেশে দিনের এবং রাতের তাপামাত্রা সামান্য বাড়তে পারে। সারা দেশের কোথাও কোথাও তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। শনি ও রোববার সারা দেশে তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। শুক্র থেকে রোববার কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই।

সোমবার (১০ মে) রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এদিন সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থা সম্পর্কে বলা হয়েছে, বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির প্রবণতা বাড়তে পারে এবং তাপমাত্রা আরো কমতে পারে।

রূপালী বাংলাদেশ

Link copied!