× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ২২, ২০২৫, ১০:৩৮ পিএম

উপকূলে ঝড়ের শঙ্কা, বন্দরে সতর্কতাজারি

রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ২২, ২০২৫, ১০:৩৮ পিএম

ঝড়ের প্রতীকী ছবি।

ঝড়ের প্রতীকী ছবি।

দেশের উপকূলীয় এলাকায় ঝড়ের শঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। তাই সব সমুদ্রবন্দরে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (২২ মে) সামুদ্রিক সতর্কবার্তায় এমন তথ্য জানায় সংস্থাটি।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোতে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

এ ছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

এর আগে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, চলতি মাসের শেষ দিকে সাগরে একটি নিম্নচাপ হতে পারে। এ থেকে একটি ঘূর্ণিঝড়ও সৃষ্টি হতে পারে। তবে এই সতর্কবার্তা দেওয়ার সঙ্গে সেই সম্ভাব্য ঘূর্ণিঝড়ের কোনো সম্পর্ক নেই বলে জানান ওমর ফারুক।

তিনি বলেন, ২৫ থেকে ২৬ মে সাগরে লঘুচাপের সৃষ্টি হতে পারে। সেটি নিম্নচাপে পরিণত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সেখান থেকে ২৮ থেকে ২৯ মের মধ্যে ঘূর্ণিঝড় বাংলাদেশ অতিক্রম করতে পারে। তবে এ নিয়ে নিশ্চিত করে কিছু বলার সময় এখনো আসেনি।

রূপালী বাংলাদেশ

Link copied!