× UCB Sticker Card
রবিবার, ১৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৩, ২০২৫, ০২:৪৬ এএম

ঢাকাসহ ১১ জেলায় বজ্রসহ ঝড়  হতে পারে

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৩, ২০২৫, ০২:৪৬ এএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ঢাকাসহ দেশের মোট ১১টি জেলার ওপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

ঢাকার পাশাপাশি ঝড়-বৃষ্টির সম্ভাব্য জেলাগুলোর মধ্যে রয়েছে—ময়মনসিংহ, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালি, নোয়াখালি, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট।

শনিবার (১২ জুলাই) রাতে আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তা ও আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত এক পূর্বাভাসে বলা হয়, রোববার সকাল ৯টার দিকে বা তার আশপাশের সময়ে এই অঞ্চলে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সঙ্গে বজ্রসহ বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে।

এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার সব নৌবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, এই ঝড়-বৃষ্টির প্রবণতা সামনের কয়েকদিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে। তাই এসব অঞ্চলের নাগরিকদের প্রতি আবহাওয়ার সতর্কতা ও নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!