× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ২৯, ২০২৫, ০৬:১৪ পিএম

বৃষ্টি থাকবে কত দিন?

রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ২৯, ২০২৫, ০৬:১৪ পিএম

বৃষ্টির সময় ছাতা মাথায় দিয়ে হাঁটছেন এক ব্যক্তি।  ছবি- সংগৃহীত

বৃষ্টির সময় ছাতা মাথায় দিয়ে হাঁটছেন এক ব্যক্তি। ছবি- সংগৃহীত

দেশের ওপর সক্রিয় লঘুচাপের কারণে সৃষ্ট বৃষ্টিবলয়ের প্রভাবে সারা দেশেই চলছে বৃষ্টি। এই বৃষ্টিপাতের প্রবণতা আরও পাঁচ দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

বৃহস্পতিবার (২৯ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার জন্য আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। 

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর ফলে বিভিন্ন বিভাগে বিক্ষিপ্ত বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার (২৯ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায়, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

রংপুর, ময়মনসিংহ ও সিলেটের কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

আগামী শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু স্থানে, আর ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময়েও তাপমাত্রা প্রায় একই থাকবে।

আগামী শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য স্থানে আকাশ আংশিক মেঘলা ও আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।

আগামী রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু স্থানে এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। একই সঙ্গে সারা দেশে তাপমাত্রা আবারও সামান্য বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিনের মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু চট্টগ্রাম উপকূলে অগ্রসর হতে পারে, যা বৃষ্টির প্রবণতা আরও বাড়িয়ে তুলতে পারে।

Link copied!