× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ১৫, ২০২৫, ১২:১৫ পিএম

আগামীকাল থেকে ভারী বর্ষণের আভাস

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ১৫, ২০২৫, ১২:১৫ পিএম

বৃষ্টির ছবি। ছবি- সংগৃহীত

বৃষ্টির ছবি। ছবি- সংগৃহীত

আগামীকাল সোমবার থেকে দেশের বেশির ভাগ এলাকায় ভারী বৃষ্টি শুরু হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, এই বর্ষণ চলবে আগামী শনিবার পর্যন্ত। ফলে বিভিন্ন অঞ্চলে চলমান মৃদু তাপপ্রবাহ কমে আসবে।

দেশজুড়ে গত কয়েকদিন ধরে মৃদু তাপপ্রবাহ চলছে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছে নিম্ন আয়ের কর্মজীবীরা। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বাতাসের গতিবেগ কম, জলীয় বাষ্পের পরিমাণ বেশি ও মৌসুমি লঘুচাপে চরমভাবাপন্ন পরিস্থিতি বিরাজ করছে।

শুক্রবার থেকে কমতে শুরু করেছে রোদের তীব্রতা। শনিবার রাজধানীসহ বেশকিছু এলাকায় বৃষ্টিও হয়েছে। তবে তাও কমেনি গরম।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ১৬ জুন থেকে বৃষ্টি বাড়বে। তখন তাপপ্রবাহ কমে আসবে।

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কামাল মল্লিক বলেন, ‘কালকে থেকেই এই বৃষ্টিপাতের তীব্রতা একটু একটু করে বাড়তে থাকবে। ১৬ জুন থেকে ২২ জুন পর্যন্ত সারা দেশে থেমে থেমে বৃষ্টি হবে। বৃষ্টিপাত হলে বিদ্যমান যে চরম তাপমাত্রা বা মৃদু তাপপ্রবাহ যেটা বয়ে যাচ্ছে সেটা কিছুটা প্রশমিত হবে এবং কিছুটা স্বস্তিদায়ক পরিস্থিতি তৈরি হতে পারে।’

ড. মুহাম্মদ আবুল কামাল মল্লিক বলেন, ‘এই বৃষ্টিপাতের সঙ্গে থাকবে দমকা বাতাস ঝড়ো হাওয়া, কখনো কখনো থাকবে বজ্রপাত। ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি এসব পাহাড়ি এলাকায় ভূমিধসের সম্ভাবনা আছে।’

রূপালী বাংলাদেশ

Link copied!