× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ২১, ২০২৫, ০৯:৩৮ এএম

বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ২১, ২০২৫, ০৯:৩৮ এএম

আবহাওয়া অধিদপ্তর। ছবি - সংগৃহীত

আবহাওয়া অধিদপ্তর। ছবি - সংগৃহীত

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকাগুলোতে আজ দুপুর পর্যন্ত আবহাওয়া শুষ্ক থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আকাশ থাকবে আংশিক মেঘলা থেকে মেঘলা, তবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। পাশাপাশি তাপমাত্রাও থাকবে প্রায় অপরিবর্তিত।

মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, দুপুর ১টা পর্যন্ত আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে এবং কোনো ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।

এ সময় রাজধানীতে উত্তর বা উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দিনের তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। মঙ্গলবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৬ শতাংশ।

Link copied!