× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২৫, ১১:৫৮ পিএম

পাকিস্তানের সেনাঘাঁটিতে অতর্কিত হামলায় নিহত ৪, আফগান রাষ্ট্রদূতকে তলব

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২৫, ১১:৫৮ পিএম

পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানের একটি সেনাঘাঁটিতে আত্মঘাতি বোমা হামলা। ছবি : সংগৃহীত

পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানের একটি সেনাঘাঁটিতে আত্মঘাতি বোমা হামলা। ছবি : সংগৃহীত

পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানের একটি সেনাঘাঁটিতে অতর্কিত সন্ত্রাসী হামলায় চার সেনা সদস্য নিহত হয়েছেন। এ ঘটনার পর আফগানিস্তানের উপ-রাষ্ট্রদূতকে তলব করেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

শুক্রবার (১৯ ডিসেম্বর) উত্তর ওয়াজিরিস্তানে পাকিস্তান সেনাবাহিনীর একটি স্থাপনায় আত্মঘাতী বোমা হামলাসহ সশস্ত্র আক্রমণের চেষ্টা চালায় একদল সন্ত্রাসী। সেনারা তা প্রতিহত করতে গেলে হামলায় চারজন সেনা সদস্য নিহত হন। এরপর নিরাপত্তা বাহিনী ও হামলাকারীদের মধ্যে কয়েক ঘণ্টা ধরে তীব্র গোলাগুলি চলে। এতে পাঁচজন সন্ত্রাসী নিহত হয় বলে জানানো হয়েছে।

শনিবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, উত্তর ওয়াজিরিস্তানে সেনা ক্যাম্পে ‘খারিজি গুল বাহাদুর গ্রুপ’-এর সন্ত্রাসীদের এই হামলার তীব্র নিন্দা জানানো হয়েছে। একই সঙ্গে ঘটনার প্রতিবাদ জানাতে ও পাকিস্তানের উদ্বেগ তুলে ধরতে ইসলামাবাদে নিযুক্ত আফগান মিশনের উপ-প্রধানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, সীমান্তবর্তী অঞ্চলে পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে সন্ত্রাসী তৎপরতা উদ্বেগজনকভাবে বেড়েছে। পাকিস্তান আশা করে, আফগানিস্তান এ ধরনের হামলা ঠেকাতে কার্যকর পদক্ষেপ নেবে।

উল্লেখ্য, আফগান সীমান্তসংলগ্ন উত্তর ও দক্ষিণ ওয়াজিরিস্তানসহ বিভিন্ন এলাকায় গত কয়েক মাসে পাকিস্তানি সেনাদের লক্ষ্য করে হামলার ঘটনা বেড়েছে। এসব হামলায় প্রায় প্রতি সপ্তাহেই প্রাণহানির ঘটনা ঘটছে। এর জবাবে পাকিস্তান সেনাবাহিনী সংশ্লিষ্ট এলাকাগুলোতে একাধিক অভিযান পরিচালনা করছে।

রূপালী বাংলাদেশ

Link copied!