× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৫, ০৫:৪৭ পিএম

‘বাংলাদেশি ভেবে’ কেরালায় যুবককে পিটিয়ে হত্যা

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৫, ০৫:৪৭ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

ভারতের কেরালায় এক যুবককে ‘বাংলাদেশি ভেবে’ পিটিয়ে হত্যা করা হয়েছে। তিনি ছত্রিশগড় থেকে সেখানে অভিবাসী হিসেবে কাজ করতে গিয়েছিলেন। ৩১ বছর বয়সি ওই যুবকের নাম রামনারায়ণ বেঘেল। 

এনডিটিভি জানিয়েছে, গত ১৭ ডিসেম্বর কেরালাম আত্তাপাল্লাতম থানা এলাকায় এ ঘটনা ঘটে। চোর সন্দেহে তাকে প্রথমে আটক করা হয়। এরপর ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। তবে তার কাছ থেকে চুরির কোনো জিনিসপত্র পাওয়া যায়নি।

ঘটনাটির ৩১ সেকেন্ডের একটি ভিডিও নতুন করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এতে দেখা গেছে, তাকে মব সন্ত্রাসীরা নির্মমভাবে পেটাচ্ছে। ভিডিওতে বারবার তাকে ‘বাংলাদেশি’ হিসেবে অভিহিত করা হয়। তাকে ওই সন্ত্রাসীরা জিজ্ঞেস করছিল, তোমার ভাষা কী। কিন্তু রামনারায়ণ উত্তর দেওয়ার আগেই তাকে বাংলাদেশি হিসেবে অভিহিত করে পেটাতে থাকে তারা।

ময়নাতদন্তে রামনারায়ণের দেহে ৮০টিরও বেশি আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তার মাথায় গুরুতর জখম ছিল বলে জানায় চিকিৎসকরা।

এ ঘটনায় জড়িত পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা সবাই আত্তাপাল্লাতম গ্রামের বাসিন্দা। পুলিশ নিশ্চিত করেছে, রামনারায়ণের বিরুদ্ধে কোনো ধরনের অপরাধের রেকর্ড পাওয়া যায়নি। রামনারায়ণের ৮ ও ১০ বছর বয়সি দুই ছেলে রয়েছে।

তার চাচাতো ভাই শশীকান্ত বলেছেন, ‘রামনারায়ণ কাজ করতে কেরালায় গিয়েছিল। বাংলাদেশি ভেবে তাকে পিটিয়ে হত্যা করা হয়। তিনি গরিব মানুষ। তার পরিবারকে সাহায্য করার কেউ নেই। খুবই ছোট ছোট দুটি বাচ্চা তার। আমি সরকারকে অনুরোধ করব তার পরিবারকে যেন সাহায্য করা হয়।’
 

সূত্র: এনডিটিভি

রূপালী বাংলাদেশ

Link copied!