× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২৫, ০৬:৫৮ পিএম

হাদিকে হত্যায় ভারতকে অভিযুক্ত করে বিশ্বব্যাপী শিখদের বিক্ষোভ

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২৫, ০৬:৫৮ পিএম

ওসমান হাদি। ছবি- সংগৃহীত

ওসমান হাদি। ছবি- সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা ওসমান হাদিকে হত্যার দায়ে ভারতকে অভিযুক্ত করে বিশ্বব্যাপী বিক্ষোভ করেছেন শিখ সম্প্রদায়ের মানুষ। শিখ ফর জাস্টিস (এসএফজে) নামে একটি সংগঠনের নামে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন, যুক্তরাজ্যের লন্ডন, কানাডার টরেন্টো, ভ্যানকুভার, ইতালির মিলান এবং অস্ট্রেলিয়ার মেলবোর্নে তারা বিক্ষোভ করেন।

সংবাদমাধ্যম কালিবার বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) জানিয়েছে, বিক্ষোভকারীরা অভিযোগ করেন তাদের নেতা হারদ্বীপ সিং নিজ্জার এবং ওসমান হাদিকে হত্যার পেছনে ভারতের হাত রয়েছে। তারা দাবি করেন দুজনই ভারতের বিরোধিতা করতেন। এ কারণে তাদের হত্যা করা হয়েছে।

গতকাল বুধবার হওয়া এ বিক্ষোভের লক্ষ্য ছিল শিখ নেতাদের ওপর ভারত সরকারের চালানো দমন-নিপীড়ন বিষয়ে বিশ্ববাসীকে জানানো।

২০২৩ সালে কানাডার ব্রাম্পটোনে হারদ্বীপ সিং নিজ্জারকে গুলি করে আততায়ীরা। শিখ কমিউনিটির অভিযোগ ভারত সরকার এই হত্যাকাণ্ডের পেছনে জড়িত ছিল।

নিজ্জারকে হত্যার ঘটনায় ভারত ও কানাডার সরকারের মধ্যে সম্পর্কে অবনতি ঘটেছিল।

ভারতের পাঞ্জাব রাজ্য মূলত শিখ অধ্যুষিত অঞ্চল। শিখরা সেখানে নিজেদের জন্য আলাদা স্বাধীন রাষ্ট্র গঠন করতে চায়। এ ক্ষেত্রে প্রবাসী শিখরা বিশ্বব্যাপী কাজ করে থাকে।

Link copied!