× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৬, ০৭:০৮ পিএম

তিন ক্যাটাগরির পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৬, ০৭:০৮ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কাঠের আসবাব, গৃহসজ্জা ও রান্নাঘরের যাবতীয় সামগ্রীর ওপর এক বছরের জন্য শুল্ক স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন। বৃহস্পতিবার (১ জানুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে হোয়াইট হাউস।

ট্রাম্প গত এপ্রিলে কাঠের আসবাব, গৃহসজ্জা ও রান্নাঘরের সামগ্রীর ওপর ধার্যকৃত ‍শুল্ক ২৫ শতাংশ। এরপর অক্টেবরে গৃহসজ্জা ও রান্নাঘরের ব্যবহার্য জিনিসপত্রের ওপর ৫০ শতাংশ এবং কাঠের আসবাবের ওপর ৩০ শতাংশ পর্যন্ত শুল্ক বৃদ্ধি করা হয়।

প্রেসিডেন্ট ট্রাম্প স্বাক্ষরিত এক নির্বাহী আদেশে জানানো হয়েছিল, আগামী ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে এই বর্ধিত শুল্ক।

তবে বৃহস্পতিবারের এক বিবৃতি বলা হয়েছে, ২০২৬ সালের এক জানুয়ারির পরিবর্তে ২০২৭ সালের এক জানুয়ারি থেকে বর্ধিত শুল্ক কার্যকর করা হবে। তার আগ পর্যন্ত এই তিন ক্যাটাগরির সব পণ্যে আগের ২৫ শতাংশ শুল্কই জারি থাকবে।

হোয়াইট হাউসের এক কর্মকর্তা মার্কিন সংবাদমাধ্যম এবিসিকে জানিয়েছেন, পারস্পরিক বাণিজ্যিক সম্পর্ক রয়েছে, এমন দেশগুলির সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘গঠনমূলক আলোচনা’ জারি রয়েছে। তা ছাড়া বাসা-বাড়ির জন্য অপরিহার্য আসবাব, গৃহসজ্জা ও রান্নাঘরের সামগ্রীর দাম অতিমাত্রায় বেড়ে গেলে সাধারণ মার্কিনীরা ক্ষুব্ধ হয়ে উঠতে পারেন।

এদিকে, দেশটির প্রেসিডেন্ট অক্টেবরে বর্ধিত শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার পর থেকেই কাঠের আসবাব, গৃহসজ্জা ও রান্নাঘরে ব্যবহার উপযোগী পণ্যগুলোর দাম বাড়ছিল যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বাজারে। বিভিন্ন পণ্যের ওপর শুল্ক আরোপের কারণে দাম স্থিতিশীল রাখতে ব্যর্থ হওয়ার জন্য তীব্র সমালোচনার মুখেও পড়েছে ট্রাম্প প্রশাসন।

রূপালী বাংলাদেশ

Link copied!