× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৬, ০৪:৪০ এএম

ভেনেজুয়েলা সীমান্তে সেনা মোতায়েনের নির্দেশ পেত্রোর

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৬, ০৪:৪০ এএম

কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। ছবি- সংগৃহীত

কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। ছবি- সংগৃহীত

ভেনেজুয়েলা সীমান্তে সামরিক বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো।

শনিবার (৩ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

প্রতিবেদনে এএফপি জানিয়েছে,  পেত্রো ওয়াশিংটনের পদক্ষেপকে লাতিন আমেরিকার সার্বভৌমত্বের ওপর ‘আক্রমণ’ হিসেবে বর্ণনা করেছেন এবং বলেছেন, এর ফলে মানবিক সংকট সৃষ্টি হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো জানান, পরিস্থিতি সংলাপের মাধ্যমে সমাধান সম্ভব। নিরাপত্তা ও কৌশলগত কারণে ভেনেজুয়েলা সীমান্তে নিরাপত্তা বাহিনী মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে।

তবে, মাদুরো আটক হওয়ার বিষয়ে কোনো মন্তব্য করেননি পেত্রো। যদিও ভেনেজুয়েলার এই নেতা আঞ্চলিকভাবে তার সরকারের অন্যতম ঘনিষ্ঠ মিত্র।

এদিকে, কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকে কড়া সতর্কবার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এক প্রতিবেদনে সিএনএন জানিয়েছে, মাদুরোর গ্রেপ্তার অভিযানের সম্ভাব্য প্রভাব নিয়ে পেত্রোর সাম্প্রতিক মন্তব্যের প্রতিক্রিয়ায় ট্রাম্প এ হুঁশিয়ারি দেন। এ অভিযানের পরিণতি সম্পর্কে উদ্বিগ্ন নন বলে মন্তব্য করেছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট পেত্রো।

এছাড়া, শনিবার মার-আ-লাগোতে এক সংবাদ সম্মেলনে কলম্বিয়া প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘প্রেসিডেন্ট পেত্রো কোকেন তৈরির কারখানা আছে। সে কোকেন তৈরি করছে এবং সেগুলো যুক্তরাষ্ট্রে পাঠাচ্ছে।’

ভেনেজুয়েলা অভিযানের পর ট্রাম্পের এই হুঁশিয়ারি লাতিন আমেরিকার রাজনীতিতে নতুন করে উত্তেজনা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ ছাড়া, প্রয়োজনে ভেনেজুয়েলায় দ্বিতীয় দফায় ‘আরও অনেক বড় হামলা’ চালানোর প্রস্তুতি রয়েছে বলেও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে তিনি বলেন, প্রথম অভিযানের সাফল্য বিবেচনায় দ্বিতীয় দফায় হামলার প্রয়োজন নাও হতে পারে।

রূপালী বাংলাদেশ

Link copied!