× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৬, ০৫:২৮ পিএম

যুক্তরাষ্ট্রকে ‘নির্লজ্জ’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা উত্তর কোরিয়ার

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৬, ০৫:২৮ পিএম

উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। ছবি: সংগৃহীত

উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর ভাষায় নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। সোমবার (১২ জানুয়ারি) পিয়ংইয়ং যুক্তরাষ্ট্রকে ‘নির্লজ্জ’ আখ্যা দিয়ে অভিযোগ করেছে, ওয়াশিংটনের কর্মকাণ্ড জাতিসংঘের মর্যাদা ক্ষুণ্ন করছে এবং এটি একটি ঘৃণ্য অপরাধের সামিল।

উত্তর কোরিয়ার জাতিসংঘ মিশনের এক বিবৃতিতে বলা হয়, জাতিসংঘে আলোচনার মূল বিষয় হওয়া উচিত যুক্তরাষ্ট্রের এসব কর্মকাণ্ড, কেবল অন্য দেশগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপ নয়।

পিয়ংইয়ং যুক্তরাষ্ট্রের আচরণকে জাতিসংঘের প্রতি চরম অবজ্ঞা হিসেবে উল্লেখ করেছে। যদিও বিবৃতিতে কোনো নির্দিষ্ট ঘটনার কথা বলা হয়নি, তবে বিশ্লেষকদের মতে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে আটক করার ঘটনার পর যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়ায় এরই প্রেক্ষিতে এই প্রতিক্রিয়া এসেছে।

উল্লেখ্য, পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির কারণে উত্তর কোরিয়া দীর্ঘদিন ধরে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞার আওতায় রয়েছে এবং আন্তর্জাতিক চাপের মুখে আছে।

রূপালী বাংলাদেশ

Link copied!