ইরানে দেশটির কর্তৃপক্ষের হাতে এক কানাডিয়ান নাগরিকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কানাডা সরকার। তবে কীভাবে বা কবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে কানাডার পররাষ্ট্রমন্ত্রী অ্যানিটা আনন্দ এ তথ্য জানান।
পোস্টে অ্যানিটা আনন্দ বলেন, ইরানের জনগণ শান্তিপূর্ণভাবে যে প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন—নিজেদের কণ্ঠস্বর শোনানোর দাবিতে এবং দেশটির সরকারের দমন-পীড়ন ও চলমান মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে—তা দমনে ইরানি সরকার প্রকাশ্যে মানবজীবনের প্রতি চরম অবহেলা দেখাচ্ছে।
কানাডার পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এসব ঘটনায় মানবাধিকার পরিস্থিতি নিয়ে কানাডা গভীরভাবে উদ্বিগ্ন।

