× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৬, ০২:৫২ পিএম

১ ডলারে মিলবে ১৫ লাখ রিয়াল

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৬, ০২:৫২ পিএম

ডলার ও রিয়াল। ছবি : সংগৃহীত

ডলার ও রিয়াল। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই ইরানি রিয়ালের রেকর্ড দরপতন ঘটেছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) এক মার্কিন ডলারের বিনিময়ে মিলছে ১৫ লাখ ইরানি রিয়াল।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, মুদ্রা ট্র্যাকিং ওয়েবসাইটের তথ্য অনুযায়ী শুধু গত এক মাসেই ইরানি রিয়ালের মান প্রায় ৫ শতাংশ কমেছে। বোনবাস্ট নামের একটি ওয়েবসাইটও এ তথ্য নিশ্চিত করেছে।

ইরানের নবনিযুক্ত কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এই মুদ্রা পতনের প্রসঙ্গে মন্তব্য করে বলেছেন, বৈদেশিক মুদ্রার বাজার তার স্বাভাবিক পথে চলছে।

গত মাসের ২৮ তারিখে ইরানে শুরু হওয়া বিক্ষোভ দ্রুত সরকারবিরোধী আন্দোলনে পরিণত হয়। ইরানের নিরাপত্তাবাহিনী এই বিক্ষোভ কঠোরভাবে দমন করেছে। তবে যুক্তরাষ্ট্র এটিকে আক্রমণের অজুহাত হিসেবে ব্যবহার করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মধ্যপ্রাচ্যে ইতিমধ্যে মার্কিন সেনাদের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন প্রবেশ করেছে। এই রণতরীর সঙ্গে অন্যান্য যুদ্ধজাহাজ ও মিসাইলসহ অত্যাধুনিক সামরিক সরঞ্জামও রয়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, এ সপ্তাহের মধ্যেই ইরানে সম্ভাব্য সামরিক অভিযান হতে পারে।

Link copied!