ইরানের রাজধানী তেহরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার ঘটনায় প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান অক্ষত ও নিরাপদ আছেন। ইরানের প্রেসিডেন্ট দপ্তরের একটি সূত্রের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরএনএ এ তথ্য জানিয়েছে।
এর আগে শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে তেহরানের অতি-সুরক্ষিত পাস্তুর জেলায় দফায় দফায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। সেখানে প্রেসিডেন্টের কার্যালয় ও সর্বোচ্চ নেতার বাসভবন অবস্থিত। তবে হামলার পর দ্রুতই প্রেসিডেন্টের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে তেহরান থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

