× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মার্চ ২০, ২০২৬, ১২:১৯ পিএম

ইসরায়েলের প্রতি সমর্থন প্রত্যাহার জার্মানির

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মার্চ ২০, ২০২৬, ১২:১৯ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

দক্ষিণ আফ্রিকা কর্তৃক আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) ইসরাইলের বিরুদ্ধে দায়ের করা গণহত্যার মামলায় জার্মানি আর ইসরায়েলকে সমর্থন বা সহায়তা না করার সিদ্ধান্ত নিয়েছে। 

জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্রের বরাত দিয়ে জিউইশ নিউজ সার্ভিস এই তথ্য জানিয়েছে।

এর আগে গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডের কারণে গণহত্যার অভিযোগের বিপরীতে বার্লিন ইসরায়েলের পক্ষে দাঁড়ানোর পরিকল্পনা করলেও, বর্তমানে দেশটি সেই অবস্থান থেকে সরে এসেছে।

জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-মুখপাত্র জোসেফ হিন্টারসেহার সাংবাদিকদের নিশ্চিত করেছেন, আন্তর্জাতিক বিচার আদালতে ইসরাইলের পক্ষে জার্মানির আর কোনো হস্তক্ষেপ বা মধ্যস্থতা থাকবে না।

বার্লিনের এই সিদ্ধান্ত এসেছে এমন এক সময়ে যখন জার্মানি নিজেই আইসিজে-তে নিকারাগুয়ার দায়ের করা একটি পৃথক মামলার মোকাবিলা করছে। নিকারাগুয়ার পক্ষ থেকে অভিযোগ আনা হয়েছে যে, জার্মানি ইসরাইলকে সহায়তা প্রদানের মাধ্যমে গণহত্যার কাজে সমর্থন জুগিয়েছে।

হিন্টারসেহার বলেন, জার্মানি এখন নিকারাগুয়া কর্তৃক শুরু হওয়া আইসিজের আইনি প্রক্রিয়ার একটি অংশে পরিণত হয়েছে। ফলে দেশটি ইসরাইলের মামলার দিকে মনোযোগ না দিয়ে নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং সেই আইনি প্রক্রিয়ার ওপর গুরুত্ব দিতে চায়।

উল্লেখ্য, এর আগে গাজা ইস্যুতে ইসরাইলের অন্যতম কট্টর সমর্থক হিসেবে পরিচিত ছিল জার্মানি। তবে সাম্প্রতিক এই পদক্ষেপ আন্তর্জাতিক মহলে দেশটির অবস্থানে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

সূত্র : আলজাজিরা

Link copied!