× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৩, ২০২৬, ১১:৩০ এএম

লন্ডনে ৪টি ইহুদি অ্যাম্বুলেন্সে অগ্নিসংযোগ, তদন্তে নেমেছে পুলিশ

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৩, ২০২৬, ১১:৩০ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

লন্ডনের উত্তরাঞ্চলীয় গোল্ডার্স গ্রিন এলাকায় একটি ইহুদি স্বেচ্ছাসেবী সংস্থার চারটি অ্যাম্বুলেন্সে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। 

সোমবার (২৩ মার্চ) ব্রিটিশ পুলিশ জানিয়েছে, প্রাথমিক আলামত অনুযায়ী তারা বিষয়টিকে একটি 'ইহুদি-বিদ্বেষী ঘৃণ্য অপরাধ' হিসেবে বিবেচনা করে তদন্ত শুরু করেছে।

পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, গোল্ডার্স গ্রিন এলাকায় অবস্থিত ‘ইহুদি কমিউনিটি অ্যাম্বুলেন্স সার্ভিস'-এর চারটি অ্যাম্বুলেন্সে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় তদন্ত শুরু করা হয়েছে।’

এই অ্যাম্বুলেন্সগুলো ‘হাতজোলা’ নামক একটি অলাভজনক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের মালিকানাধীন, যারা স্থানীয় পর্যায়ে জরুরি চিকিৎসা সেবা প্রদান করে থাকে।

লন্ডন ফায়ার ব্রিগেড জানিয়েছে, রোববার ২২ মার্চ স্থানীয় সময়  রাত ০১:৪০ মিনিটে তারা আগুনের খবর পায়। ঘটনাস্থলে দ্রুত ৬টি ফায়ার সার্ভিস  এবং ৪০ জন দমকলকর্মী পাঠানো হয়। 

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, অ্যাম্বুলেন্সগুলোতে থাকা একাধিক গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হওয়ায় তীব্র কম্পন সৃষ্টি হয় এবং এতে পাশের একটি আবাসিক ভবনের জানালার কাঁচ ভেঙে চুরমার হয়ে যায়। 

তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় রাত ০৩:০৬ মিনিটের দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

সূত্র : রয়টার্স

রূপালী বাংলাদেশ

Link copied!