× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১, ২০২৬, ০৯:৩২ এএম

ইরান যুদ্ধের ‘শেষ ’ দেখতে পাচ্ছে যুক্তরাষ্ট্র : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১, ২০২৬, ০৯:৩২ এএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও  পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও । ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও । ছবি : সংগৃহীত

পঞ্চম সপ্তাহে গড়িয়েছে ইরান যুদ্ধ। ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরান যুদ্ধের ‘শেষ রেখা’ বা সমাপ্তি দেখতে পাচ্ছে ওয়াশিংটন। ফক্স নিউজ চ্যানেলের ‘হ্যানিটি’ অনুষ্ঠানে মঙ্গলবার (৩১ মার্চ)  রুবিও বলেন, ‘আমরা যুদ্ধের শেষ রেখা দেখতে পাচ্ছি। এটি আজই নয়, কালও নয়; তবে সেই সময় ঘনিয়ে আসছে।’

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সুনির্দিষ্ট কোনো কৌশল নেই, এমন দাবিও এদিন প্রত্যাখ্যান করেন পররাষ্ট্রমন্ত্রী রুবিও। বলেন, ‘আমি সংবাদমাধ্যমে এসব খবর শুনছি এবং এটা খুবই হতাশাজনক যে, আমাদের লক্ষ্যগুলো নাকি পরিষ্কার নয়।’

রুবিও আরও বলেন, ‘আমাদের লক্ষ্যগুলো অত্যন্ত স্পষ্ট...এবং আমরা চারটি লক্ষ্যই পূরণ করতে যাচ্ছি। আমরা তাদের (ইরান) বিমানবাহিনী ধ্বংস করব; যা আমরা ইতিমধ্যে করেছি। আমরা তাদের নৌবাহিনী ধ্বংস করব; এর বড় অংশই আমরা শেষ করেছি। আমরা তাদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র তৈরির কারখানাগুলো ধ্বংস করব; আমরা তাদের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা বা লঞ্চারগুলো এমনভাবে গুঁড়িয়ে দেব, যাতে তারা একত্রে অনেক ক্ষেপণাস্ত্র ছুড়তে না পারে।’

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী দাবি করেন, ‘এ চারটি লক্ষ্য অর্জনের পথে আমরা অনেক দূর এগিয়েছি। এসব লক্ষ্য অবশ্যই পূরণ হবে এবং তা খুব দ্রুতই অর্জিত হবে।’

রূপালী বাংলাদেশ

Link copied!