× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২, ২০২৬, ০৯:৩৯ পিএম

আকাশসীমা ব্যবহারে যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান করল অস্ট্রিয়া

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২, ২০২৬, ০৯:৩৯ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

ইরানে সামরিক অভিযানের জন্য অস্ট্রিয়ার আকাশসীমা ব্যবহার করতে অনুরোধ করেছে যুক্তরাষ্ট্র। তবে নিজেদের আকাশসীমা ব্যবহারের অনুরোধ প্রত্যাখ্যান করেছে অস্ট্রিয়া।

অস্ট্রিয়ার সরকারি সম্প্রচারমাধ্যম ওআরএফ জানিয়েছে, মন্ত্রণালয়ের এক মুখপাত্র ওয়াশিংটন থেকে ‘বেশ কয়েকটি’ অনুরোধ আসার বিষয়টি নিশ্চিত করেছেন, যদিও নির্দিষ্ট সংখ্যা জানাননি।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, দেশের নিরপেক্ষতা আইনের কথা উল্লেখ করে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের জন্য নিজেদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দিতে অস্বীকার করেছে অস্ট্রিয়া।

মুখপাত্র আরও বলেন, অস্ট্রিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে প্রতিটি অনুরোধ আলাদাভাবে মূল্যায়ন করা হবে। মন্ত্রণালয় জানিয়েছে, সামরিক নিরপেক্ষতার দীর্ঘদিনের নীতি বজায় রাখলেও যুক্তরাষ্ট্রের সামরিক বিমানের জন্য কোনো সামগ্রিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি; বরং প্রতিটি আবেদন পৃথকভাবে পর্যালোচনা করা হচ্ছে।

এদিকে, যুদ্ধের অন্যতম সোচ্চার স্পেন গত সোমবার জানিয়েছে, এই সংঘাতে জড়িত মার্কিন সামরিক বিমানগুলোর জন্য তাদের আকাশসীমা বন্ধ রয়েছে। এর আগে গত সপ্তাহে ইতালিও সিসিলিতে অবস্থিত একটি সামরিক ঘাঁটি মার্কিন বোমারু বিমানের ব্যবহারের অনুমতি দেয়নি।

রূপালী বাংলাদেশ

Link copied!