× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৬, ০৫:০৭ পিএম

যুক্তরাষ্ট্রের দুটি বিমান ও দুটি হেলিকপ্টার ভূপাতিত করার দাবি ইরানের

রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৬, ০৫:০৭ পিএম

সামাজিক মাধ্যমে বাঘের গালিবাফের শেয়ার করা ছবি।

সামাজিক মাধ্যমে বাঘের গালিবাফের শেয়ার করা ছবি।

ইরান দাবি করেছে, যুক্তরাষ্ট্রের দুটি সি - ১৩০ বিমান ও দুটি ব্ল্যাক হক হেলিকপ্টার ভূপাতিত করেছে তেহরান। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত বিমানের ফুটেজে ধ্বংসাবেশেষকে একটি বিমানের বলে দাবি করা হয়। নিখোঁজ ক্রুকে উদ্ধারের সময় এ ঘটনা ঘটেছে বলে জানানো হয়েছে।

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এ ঘটনার একটি ছবি প্রকাশ করেছেন। এছাড়া দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনেও বিমান ও হেলিকপ্টার ভূপাতিত করার ফুটেজ প্রচার করা হচ্ছে।

ইরানের সামরিক বাহিনীর ‘খাতাম আল-আম্বিয়া’ সদর দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘নিখোঁজ ক্রুকে উদ্ধারে শত্রুপক্ষের বেপরোয়া ও শত্রুতামূলক অভিযানের সময় ইসফাহানের দক্ষিণে তাদের আক্রমণাত্মক বিমান আঘাত হেনে ধ্বংস করা হয়েছে।’

ইরান এ ঘটনাকে তাদের বড় ধরনের বিজয় হিসেবেও তুলে ধরছে। কেননা, যুক্তরাষ্ট্রের দাবি ছিল, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বড় কোনো সক্ষমতা নেই। কিন্তু একের পর এক মার্কিন বিমান লক্ষ্যবস্তু করার মাধ্যমে ইরান সেই দাবিকে চ্যালেঞ্জ জানাচ্ছে।

এদিকে ইরানে যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলার পর পরিস্থিতি এখন চরম উত্তপ্ত ও নাজুক হয়ে দাঁড়িয়েছে। আগামী কয়েক ঘণ্টা বা দিনের মধ্যে ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোতে বড় ধরনের হামলার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।

রূপালী বাংলাদেশ

Link copied!