× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৬, ০৫:৪৯ পিএম

আকাশসীমা খুলে দিল ইরাক

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৬, ০৫:৪৯ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ইরান ও যুক্তরাষ্ট্রের দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণার পর নিজেদের আকাশসীমা খুলে দিয়েছে ইরাক। 

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, ইরাকের বন্ধ থাকা সবগুলো বিমানবন্দরের কার্যক্রম চালু করার নির্দেশ দেওয়া হয়েছে। আজ বুধবার ইরাকের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ সংক্রান্ত বিবৃতি দিয়েছে। তাতে বলা হয়েছে, অবিলম্বে এ নির্দেশ কার্যকর হবে।

এদিকে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরান দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করেছে। তবে এই যুদ্ধবিরতির মধ্যেই কুয়েতের তেল ও বিদ্যুৎ স্থাপনায় ড্রোন হামলার ঘটনা ঘটেছে।

কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল সৌদ আব্দুল আজিজ আল ওতাইবি জানিয়েছেন, বুধবার (৮ এপ্রিল) ভোর ৫টা থেকে এখন পর্যন্ত দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ২৮টি ইরানি ড্রোন প্রতিহত করেছে।

তিনি বলেন, ভোর থেকেই আমরা ইরানি হামলার তীব্র ঢেউ লক্ষ করছি এবং এখন পর্যন্ত বিপুল সংখ্যক ড্রোন ভূপাতিত করা হয়েছে।

আল ওতাইবি বলেন, কুয়েতের দক্ষিণাঞ্চলের কয়েকটি গুরুত্বপূর্ণ তেল স্থাপনা ও বিদ্যুৎ কেন্দ্রগুলোতে হামলা চালানো হয়, যার ফলে তেল অবকাঠামো, বিদ্যুৎ কেন্দ্র এবং পানি বিশুদ্ধকরণ কেন্দ্রগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!