× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৬, ০৯:৪২ পিএম

গাজায় ফের ইসরায়েলি হামলা, দুই ভাইসহ নিহত ৩

রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৬, ০৯:৪২ পিএম

ফাইল ছবি। সংগৃহীত

ফাইল ছবি। সংগৃহীত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় নতুন করে ইসরায়েলি হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই ভাই রয়েছেন। স্থানীয় সূত্র এবং ফিলিস্তিনি বার্তা সংস্থার তথ্য অনুযায়ী, উত্তর গাজার বেইত লাহিয়া এলাকায় আবু তামাম স্কুলের কাছাকাছি একটি স্থানে ইসরায়েলি ড্রোন হামলায় ওই দুই ভাই প্রাণ হারান। এই ঘটনাকে গত অক্টোবর মাসে কার্যকর হওয়া যুদ্ধবিরতির সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে দেখা হচ্ছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, গাজাজুড়ে ইসরায়েলি বাহিনী আবারও হামলা জোরদার করেছে। একই দিনে গাজা সিটির টানেল স্ট্রিট এলাকায় একটি গাড়িকে লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে গুরুতর আহত এক ফিলিস্তিনি পরে মারা যান।

এদিকে, মধ্য গাজার মাঘাজি শরণার্থী শিবিরের পূর্ব দিকে অবস্থান নেওয়া ইসরায়েলি সামরিক যান থেকে সালাহ আল-দিন সড়কের দিকে গুলি ছোড়া হলে অন্তত চারজন আহত হন।

অন্যদিকে, খান ইউনিসের পশ্চিমাঞ্চল থেকে প্রায় দুই বছর আগে নিখোঁজ হওয়া ইসমাইল আল-হাদ্দাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকারীদের ধারণা, ইসরায়েলি হামলাতেই তিনি নিহত হয়েছিলেন।

রূপালী বাংলাদেশ

Link copied!