যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ এনে পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া সমঝোতা স্মারক স্থগিত করার ঘোষণা দিয়েছে ইরান। শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানান দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের বরাতে এ খবর প্রকাশিত হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্স জানায়, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক অভিযান শুরুর পর সংঘাত নিরসনের উদ্যোগ হিসেবে গত জুনে ইসলামাবাদে উভয় পক্ষ একটি সমঝোতা স্মারকে সই করেছিল। তবে স্থায়ী শান্তি চুক্তির পথে অগ্রগতি হওয়ার আগেই নতুন করে যুক্তরাষ্ট্রের হামলায় পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে ওঠে।
বিবৃতিতে কাজেম গরিবাবাদি বলেন, নতুন হামলার মাধ্যমে ওয়াশিংটন সমঝোতার আওতায় দেওয়া সব প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। এর পরিপ্রেক্ষিতে জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে ইরানও ওই সমঝোতা থেকে সরে দাঁড়ানোর এবং সংশ্লিষ্ট অঙ্গীকার স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন