× UCB Sticker Card
রবিবার, ১৯ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১৯, ২০২৬, ১১:৫৭ এএম

বিশ্বজুড়ে ভ্রমণে নাগরিকদের জন্য সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১৯, ২০২৬, ১১:৫৭ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা আরও বাড়তে পারে এমন আশঙ্কার প্রেক্ষাপটে বিশ্বজুড়ে নিজেদের নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। বিশেষ করে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি বর্তমানে অত্যন্ত সংবেদনশীল। যেকোনো সময় পরিস্থিতির আরও অবনতি ঘটতে পারে। তাই ওই অঞ্চলে থাকা কিংবা সেখানে ভ্রমণের পরিকল্পনা করা মার্কিন নাগরিকদের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে নিয়মিত অবগত থাকার আহ্বান জানানো হয়েছে।

এছাড়া নাগরিকদের নিজ নিজ অবস্থান অনুযায়ী নিকটস্থ মার্কিন দূতাবাস বা কনস্যুলেটের জারি করা নিরাপত্তা নির্দেশনা মেনে চলার পরামর্শ দিয়েছে ওয়াশিংটন।

সতর্কবার্তায় আরও উল্লেখ করা হয়েছে, আঞ্চলিক অস্থিরতার কারণে আন্তর্জাতিক বিমান চলাচলে বড় ধরনের বিঘ্ন ঘটতে পারে। আকস্মিকভাবে ফ্লাইট বাতিল, রুট পরিবর্তন কিংবা বিভিন্ন দেশের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ হওয়ার মতো পরিস্থিতিও সৃষ্টি হতে পারে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর আরও বলেছে, অতীতে মধ্যপ্রাচ্যের বাইরে থাকা যুক্তরাষ্ট্রের কূটনৈতিক স্থাপনাগুলোও হামলার লক্ষ্যবস্তু হয়েছে। বর্তমান পরিস্থিতিতে ইরান-সমর্থিত বিভিন্ন গোষ্ঠী বিদেশে অবস্থানরত মার্কিন নাগরিক, কূটনৈতিক স্থাপনা এবং যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট অন্যান্য স্বার্থে হামলার চেষ্টা করতে পারে। এ কারণে বিশ্বের বিভিন্ন দেশে থাকা মার্কিন নাগরিকদের চলাফেরা ও নিরাপত্তার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!