× UCB Sticker Card
শনিবার, ২০ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৬, ০৯:১৫ এএম

ইরানের পতাকাবাহী জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, ‘শিগগির জবাব’ দেবে তেহরান

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৬, ০৯:১৫ এএম

আইআরজিসির নৌযানে ইরানের এক সামরিক কর্মকর্তা। ছবি : সংগৃহীত

আইআরজিসির নৌযানে ইরানের এক সামরিক কর্মকর্তা। ছবি : সংগৃহীত

এবার ইরানের পতাকাবাহী একটি জাহাজে গুলি চালিয়েছে যুক্তরাষ্ট্রের একটি ডেস্ট্রয়ার। রোববার (১৯ এপ্রিল) ওমান উপসাগরে ইরানের পণ্যবাহী জাহাজটি মার্কিন নৌ অবরোধ এড়িয়ে যাওয়ার চেষ্টা করলে হামলার শিকার হয় বলে জানা যায়। এ ঘটনার জবাব শিগগিরই দেওয়ার অঙ্গীকার করেছে ইরানের সামরিক বাহিনী।

ইরানের সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড সেন্টার খাতাম আল-আম্বিয়ার এক মুখপাত্র বলেন, ‘আমরা সতর্ক করে দিচ্ছি, ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী শিগগিরই এই সশস্ত্র জলদস্যুতা ও মার্কিন সামরিক বাহিনীর বিরুদ্ধে জবাব দেবে, প্রতিশোধ নেবে।’ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এই ইরানি সামরিক কর্মকর্তা অভিযোগ করেন, দেশটি ৮ এপ্রিল থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার ট্রুথ সোশ্যালে এক পোস্টে বলেন, ইরানি জাহাজটি থামার সতর্কতা উপেক্ষা করে। তখন যুক্তরাষ্ট্রের গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস স্প্রুয়ান্স সেই জাহাজটির ইঞ্জিনরুমে গর্ত করে সেটিকে সেখানেই থামিয়ে দেয়। এই মুহূর্তে জাহাজটি মার্কিন মেরিন সেনাদের হেফাজতে রয়েছে। জাহাজে কী আছে, তা পরীক্ষা করে দেখছেন তারা।

রূপালী বাংলাদেশ

Link copied!