× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ৮, ২০২৬, ০৯:২১ পিএম

বিয়ে দিচ্ছে না পরিবার, পাত্র খুঁজতে পুলিশের দ্বারস্থ তরুণী

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ৮, ২০২৬, ০৯:২১ পিএম

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

ভারতের উত্তর প্রদেশে ঘটেছে এক ব্যতিক্রমী ঘটনা। পরিবারের সদস্যরা ইচ্ছাকৃতভাবে তার বিয়ে দিচ্ছেন না এমন অভিযোগ তুলে পুলিশের কাছে সহায়তা চেয়েছেন এক নারীশুধু অভিযোগই নয়, তিনি নিজেই উপযুক্ত পাত্র খুঁজে বিয়ের ব্যবস্থা করার অনুরোধও জানিয়েছেন।

পাকিস্তানের সামা টিভির প্রতিবেদনে বলা হয়, মাধুরী প্যাটেল নামের ওই তরুণী অভিযোগ করেছেন, পরিবারের সদস্যরা অর্থ সাশ্রয়ের কারণে দীর্ঘদিন ধরে তার বিয়ের বিষয়টি এড়িয়ে যাচ্ছেন।

অভিযোগে তিনি জানান, বিয়ের একাধিক প্রস্তাব এলেও তার ভাই ও দুলাভাই সেগুলো ফিরিয়ে দিয়েছেন। তার দাবি, পারিবারিক সম্পত্তি ভাই নিজের নামে লিখে নেওয়ার পর এখন তিনি তার বিয়ের দায়িত্ব নিতে অস্বীকৃতি জানাচ্ছেন।

মাধুরী আরও বলেন, গত প্রায় ২০ বছর ধরে তিনি একাই বসবাস করছেন এবং নিজের খরচ নিজেই বহন করছেন। একই সঙ্গে পরিবারের সদস্যদের বিরুদ্ধে মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগও তুলেছেন তিনি।

পুলিশের কাছে দেওয়া আবেদনে তিনি স্পষ্টভাবে অনুরোধ করেন, তার জন্য উপযুক্ত পাত্র খুঁজে বিয়ের ব্যবস্থা করা হোক, যাতে তিনি একটি স্বাভাবিক ও সম্মানজনক জীবনযাপন করতে পারেন।

ঘটনার বিষয়ে স্থানীয় পুলিশ জানিয়েছে, অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!