× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মে ১৮, ২০২৬, ১০:৫৪ এএম

আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মে ১৮, ২০২৬, ১০:৫৪ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) বারাকাহ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা চালানো হয়েছে। এ ঘটনার জেরে অঞ্চলটিতে নতুন করে উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে।

আমিরাতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার (১৭ মে) আবুধাবির আল-ধাফরা অঞ্চলে বিদ্যুৎকেন্দ্রে একটি ড্রোন আঘাত হানে। ড্রোনটির আঘাতে কেন্দ্রটির একটি জেনারেটরে আগুন ধরে যায়।

তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ ছাড়া বিদ্যুৎকেন্দ্রটির তেজস্ক্রিয়ার মাত্রাও সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।

এ হামলার ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো পক্ষই এর দায় স্বীকার করেনি। এখন পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতও প্রকাশ্যে কোনো দেশকে এর জন্য দায়ী করেনি।

এক বিবৃতিতে আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে দুটি ড্রোন আটকে দিতে সক্ষম হয়েছে। তবে দুর্ভাগ্যবশত, তৃতীয় আরেকটি ড্রোন বারাকাহ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সীমানায় একটি জেনারেটরে আঘাত হানে।

ইউএই’র প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানায়, ড্রোনগুলো আমিরাতের ‘পশ্চিম সীমান্ত’ দিয়ে প্রবেশ করেছিল। তবে এ বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য দেওয়া হয়নি। হামলার সুনির্দিষ্ট উৎস নিশ্চিত করতে বর্তমানে তদন্ত চলছে।

সূত্র: আলজাজিরা

রূপালী বাংলাদেশ

Link copied!