× UCB Sticker Card
সোমবার, ১৫ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুন ১৫, ২০২৬, ১২:৩৪ এএম

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুন ১৫, ২০২৬, ১২:৩৪ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সরাসরি কড়া ভাষায় ভর্ৎসনা করেছেন তিনি।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে একটি সমঝোতা চূড়ান্ত করার প্রচেষ্টার মধ্যেই বৈরুতে হামলা চালানো হয়েছে, যা তাকে ক্ষুব্ধ করেছে।

তিনি বলেন, বিবি কেন এই হামলা চালাতে গেল? আমি খুবই ক্ষুব্ধ হয়েছিলাম। আমি তাকে জানিয়েছি যে তার কোনো বিচারবোধ নেই। সে একজন নির্বোধ। বিষয়টি আমি স্পষ্ট করেই বলেছি।

ট্রাম্পের বক্তব্য অনুযায়ী, ইরানের সঙ্গে চলমান কূটনৈতিক আলোচনার গুরুত্বপূর্ণ সময়ে এ ধরনের সামরিক পদক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের ব্যাপারে তিনি এখনও আশাবাদী। তার প্রত্যাশা, নির্ধারিত সময়সূচি অনুযায়ী দিনটির মধ্যেই চুক্তিটি স্বাক্ষরিত হতে পারে।

রূপালী বাংলাদেশ

Link copied!