× UCB Sticker Card
সোমবার, ২২ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ২২, ২০২৬, ১০:৩৮ এএম

কাতারে গ্যাস টার্মিনালে ভয়াবহ বিস্ফোরণ, নিখোঁজ ১৮

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ২২, ২০২৬, ১০:৩৮ এএম

কাতারে রাস লাফান গ্যাস টার্মিনালে বিস্ফোরণের পর আগুন। ছবি : সংগৃহীত

কাতারে রাস লাফান গ্যাস টার্মিনালে বিস্ফোরণের পর আগুন। ছবি : সংগৃহীত

কাতারের প্রধান প্রাকৃতিক গ্যাস রপ্তানি টার্মিনাল রাস লাফানে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

রোববার (২১ জুন) রাতে ক্ষতিগ্রস্ত স্থাপনাটির কার্যক্রম পুনরায় চালুর কাজ চলাকালে এ দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণ থেকে সৃষ্ট আগুনে অন্তত ৫৪ জন আহত হয়েছেন। কয়েক ঘণ্টা পরও ১৮ জন কর্মীর খোঁজ পাওয়া যায়নি।

এর আগে ইরানের বোমাবর্ষণে রাস লাফান শিল্প এলাকার টার্মিনালটি ক্ষতিগ্রস্ত হয়েছিল। বিশ্বের শীর্ষ প্রাকৃতিক গ্যাস উৎপাদনকারী দেশগুলোর একটি কাতারে এ বিস্ফোরণের ঘটনায় আন্তর্জাতিক জ্বালানি বাজারে নতুন করে অনিশ্চয়তা তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

হরমুজ প্রণালিতে ইরানের কঠোর নিয়ন্ত্রণের কারণে কাতার সাময়িকভাবে গ্যাস রপ্তানি বন্ধ রাখতে বাধ্য হয়েছিল। ওই সময় আন্তর্জাতিক বাজারগামী জাহাজ চলাচল কার্যত ব্যাহত হয়। তবে সুইজারল্যান্ডে চলমান শান্তি আলোচনার মধ্যেই ইরান হরমুজ প্রণালিতে বিধিনিষেধ কিছুটা শিথিল করলে কাতার টার্মিনালটির কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেয়।

কাতারের রাষ্ট্রায়ত্ত জ্বালানি প্রতিষ্ঠান কাতারএনার্জি জানিয়েছে, বারজান গ্যাস সরবরাহ কেন্দ্রে কাজ চলাকালে হঠাৎ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিস্ফোরণে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো পুরোপুরি নিরূপণ করা যায়নি। প্রথমদিকে হতাহতের সংখ্যা সীমিত বলে জানানো হলেও পরে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৫৪ জন আহত হওয়ার তথ্য নিশ্চিত করে। নিখোঁজ ১৮ কর্মীর সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!