× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৪, ০১:২৪ পিএম

সব অঙ্গরাজ্যে ভোট শেষ, ফলাফলের অপেক্ষা

রূপালী ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৪, ০১:২৪ পিএম

ছবি, সংগৃহীত

ছবি, সংগৃহীত

ঢাকা: আলাস্কা ও হাওয়াই অঙ্গরাজ্যের মাধ্যমে চলতি বছরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ ইতোমধ্যে শেষ হয়েছে। জয়ের পথে অনেকটাই এগিয়ে গেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট এবং রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। বেশিরভাগ দোদুল্যমান রাজ্যেই এগিয়ে রয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। বিবিসি, এপিসহ বিভিন্ন গণমাধ্যমের খবর বলছে, জর্জিয়া, নর্থ ক্যারোলিনা ও পেনসিলভানিয়ায় বেশিরভাগ ভোট গণনা শেষ হয়েছে।

একইসাথে, নেভাদা, অ্যারিজোনা, উইসকনসিন, মিশিগান, মিনেসোটা, আলাস্কায়ও এগিয়ে আছেন ট্রাম্প। সুইং স্টেট বা দোদুল্যমান রাজ্যগুলোতে গত নির্বাচনে সুবিধা করতে না পারলেও এবার দারুণভাবে ‘কামব্যাক’ করেছেন সাবেক এই প্রেসিডেন্ট।

এছাড়া যেসব গুরুত্বপূর্ণ সুইং রাজ্যের ফলাফল বাকি সেখানেও প্রাথমিক পূর্বাভাসে দেখা যাচ্ছে ট্রাম্প এগিয়ে আছেন।
এগুলো এমন কিছু এলাকা যেখানে বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে হ্যারিস বা ট্রাম্প যে কেউই জিততে পারেন আর সম্ভবত এগুলোই নির্বাচনের চূড়ান্ত ফলাফল নির্ধারণ করবে।

অপরদিকে মিশিগান রাজ্যে এগিয়ে রয়েছেন কমলা। তবে সেখানে এ পর্যন্ত মাত্র ৩২ শতাংশ ভোট গণনা হয়েছে। এছাড়া মেইন রাজ্যেও এগিয়ে আছেন কমলা। তবে সেখানে ইলেকটোরাল ভোট মাত্র তিনটি।

বার্তা সংস্থা এপির পরিসংখ্যান বলছে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের দল এরই মধ্যে ২৬৬টি ইলেকটোরাল ভোট নিশ্চিত করেছে। আর তার প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসের ঝুড়িতে যাচ্ছে ২১৪টি ইলেকটোরাল ভোট। নির্বাচনে জেতার জন্য প্রয়োজন ২৭০ ভোট।

নর্থ ক্যারোলাইনায় বড় জয় পেয়েছেন ট্রাম্প। সেখানে ৫২টি ইলেক্টোরাল ভোটে এগিয়ে আছেন ট্রাম্প। ওই অঙ্গরাজ্যে রিপাবলিকানদের জয় গুরুত্বপূর্ণ হলেও তা ঐতিহাসিক ভোটের ধারাকে ধরে রেখেছে।

ট্রাম্প ২০১৬ সালে সেখানে তিন দশমিক ৬৬ শতাংশ এবং ২০২০ সালে এক দশমিক ৩৪ শতাংশ ভোটের ব্যবধানে জয়ী হন। 

আরবি/এস

Link copied!