× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুন ১৮, ২০২৫, ১২:১৭ পিএম

ইরানে মার্কিন হামলার ব্যাপারে সিদ্ধান্তহীনতায় ট্রাম্প

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুন ১৮, ২০২৫, ১২:১৭ পিএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি- সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি- সংগৃহীত

জি৭ সম্মেলন থেকে দ্রুত ফিরে হোয়াইট হাউসে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ও জাতীয় নিরাপত্তা দলের সদস্যদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

অনেকে ধারণা করেছেন এ বৈঠকে ট্রাম্প ইরানে মার্কিন হামলার ঘোষণা দিতে পারেন। কারণ, এর আগে তেহরান খালি করার হুমকি দিয়েছেন তিনি। তবে বৈঠক শেষে কী সিদ্ধান্ত হয়েছে তা এখনো পরিষ্কারভাবে জানা যায়নি।

ওয়াল স্ট্রিট জার্নালকে হোয়াইট হাউসের কর্মকর্তারা জানিয়েছেন, ডোনাল্ড ট্রাম্প এখনো সিদ্ধান্ত নেননি। ইরানের পারমাণবিক ও সামরিক কর্মসূচিতে হামলা চালানোর জন্য আমেরিকা ইসরায়েলের সঙ্গে যোগ দিতে পারে কি না তা নিয়ে ট্রাম্প এখনো দ্বিধান্বিত।

কর্মকর্তারা বলছেন, ট্রাম্প এবং তার জাতীয় নিরাপত্তা দলের মধ্যে ইরান নিয়ে আলোচনা হয়েছে। সেখানে বেশ কয়েকটি বিকল্পের মধ্যে একটি ছিল হামলা।

ইরানে হস্তক্ষেপ ও সম্মান হারানোর আগেই যুক্তরাষ্ট্রকে শিক্ষা নিতে বললেন শি জিংপিং।

প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প এখনো আশা করছেন মার্কিন সামরিক পদক্ষেপের হুমকি ইরানকে দুর্বল করবে। ইরান ভয় পেয়ে পারমাণবিক আলোচনায় মার্কিন দাবি মেনে নিতে বাধ্য হবে।

প্রসঙ্গত, ইরানের আকাশসীমার পূর্ণ নিয়ন্ত্রণ ও দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির অবস্থান শনাক্ত করার দাবি করেছেন ট্রাম্প।

মঙ্গলবার (১৭ জুন) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি এ কথা বলেন।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরান সম্পর্কিত বেশ কয়েকটি বিবৃতি দিয়েছেন ট্রাম্প। এতে তিনি কোথায় খামেনি লুকিয়ে রয়েছেন তা শনাক্ত করার দাবি করেছেন।

তিনি লিখেছেন, তিনি একটি সহজ লক্ষ্যবস্তু, কিন্তু সেখানে নিরাপদে আছেন- আমরা তাকে হত্যা করছি না, অন্তত এখন নয়।

রূপালী বাংলাদেশ

Link copied!