ইরানের উত্তর-পূর্ব তেহরানের তেহরানপারস এবং হাকিমিয়েহের কাছে বাবায়ি এক্সপ্রেসওয়েতে অবস্থিত ইমাম হুসেন বিশ্ববিদ্যালয়ে হামলা চালিয়েছে ইসরায়েল। আনাদোলু এজেন্সি এ তথ্য দিয়েছে।
১৯৮৬ সালে প্রতিষ্ঠিত ইমাম হোসেইন কম্প্রিহেনসিভ ইউনিভার্সিটি ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের সাথে সম্পর্কিত।
সংবাদসংস্থাটি জানায়, বুধবার (১৮ জুন) বিশ্ববিদ্যালয় এলাকা ব্যাপক বিস্ফোরণে কেঁপে ওঠে। হামলার পর সেখান থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে।
এ ছাড়া বুধবার ইরানের বিভিন্ন শহরে হামলা হয়েছে। এ হামলায় ৫০টির বেশি যুদ্ধবিমান অংশ নেয়। হামলার অন্যতম লক্ষ্যবস্তু ছিল অস্ত্র তৈরির কারখানা।
ওয়াশিংটনভিত্তিক গোষ্ঠী হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস জানিয়েছে, এ পর্যন্ত ইসরায়েলি হামলায় ইরানজুড়ে কমপক্ষে ৫৮৫ জন নিহত এবং ১,৩২৬ জন আহত হয়েছেন। তারা নিহতদের মধ্যে ২৩৯ জনকে বেসামরিক নাগরিক এবং ১২৬ জনকে নিরাপত্তা কর্মী হিসেবে শনাক্ত করেছে।
ইসরায়েলের সঙ্গে সংঘাতে ইরান নিয়মিত মৃত্যুর সংখ্যা প্রকাশ করেনি। অতীতেও হতাহতের সংখ্যা কমিয়ে দেখিয়েছে বলে দেশটির বিরুদ্ধে অভিযোগ। ইরানের সর্বশেষ আপডেট সোমবার প্রকাশিত হয়। সেখানে মৃত্যুর সংখ্যা ২২৪ এবং আহতের সংখ্যা ১,২৭৭ জন বলে উল্লেখ করা হয়েছে।


-20250618134405.webp)
-20250618130919.webp)
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন